Recent Posts

Thursday, March 30, 2017

কুমিরের কাছ থেকে একজন ফরেক্স ট্রেডার যা শিখতে পারে

অতিকায় হস্তি, ডায়নোসর যেখানে বিলুপ্ত হয়ে গেছে, সেখানে কুমির প্রায় ২০০ মিলিয়ন বছর ধরে টিকে আছে। মানুষের পর কুমিরকেই এমন প্রাণী ধরা হয় যারা অন্যতম সফল প্রাণী হিসেবে এতো সময় ধরে বিবর্তনের মধ্যে দিয়েও পৃথিবীতে টিকে আছে। কুমির কিন্তু বেশ বুদ্ধিমান এবং সুযোগসন্ধানী প্রাণী। কুমির তাদের শিকারের প্রকৃতি বেশ ভালভাবে প্রথমে পরিলক্ষন করে এবং এরপর অনেক সময় অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে কুমির ক্ষুধার্ত হয়ে গেলেও তারা সঠিক সময়ের অপেক্ষায় থাকে, এবং সঠিক সময় এলে বেশ আত্মবিশ্বাস এবং নির্ভুলভাবে শিকারকে ধরে ফেলে। একটি ট্রেডিং ব্লগে এই কুমির সম্পর্কে পড়ে ভেবে দেখলাম আসলেই একটি কুমিরের কাছ থেকে একজন ফরেক্স ট্রেডারের শেখার রয়েছে অনেক কিছু। আমরা মানুষ বুদ্ধিমান প্রাণী। অন্য কোন প্রাণীর কোন গুন কাজে লাগিয়ে আমরা যদি আরও সফল হয়ে উঠতে পারি ট্রেডিংয়ে, তবে কেন নয়? চলুন দেখে নেয়া এই ধৈর্যশীল এবং নিষ্ঠ প্রাণীটি থেকে কি কি শেখার রয়েছে যার মাধ্যমে আপনি আরও ভালো একজন ফরেক্স ট্রেডার হয়ে উঠতে পারবেন।


কুমির কিন্তু একজন ট্রেডারের রোল মডেল হয়ে উঠতে পারে। কুমিরের আচরনের সাথে তুলনা করলেই আপনি দেখতে পারেন একজন ট্রেডারের ঠিক কি রকম আচরন করা উচিত। ট্রেডিং করতে গিয়ে যদি কুমিরের আচরনগুলো আপনি মেনে চলতে পারেন, আপনার সফল ট্রেডার হয়ে ওঠার সুযোগ বেড়ে যাবে অনেকাংশেই। কুমির যেভাবে শিকার করে, ট্রেডিং করতে গিয়ে যদি ওভাবে আমরা ট্রেড করি, তাহলে আমরা আরও ধৈর্যশীল হয়ে উঠতে পারবো। কুমির খুব দ্রুত সবকিছু শিখে ফেলতে পারে যেটা ট্রেডিং করতে গেলে আমাদের অবশ্যই একটি বড় গুন হওয়া উচিত। কুমির বুঝতে পারে কখন তার ঝুঁকি নেয়া উচিত নয়, কোন শিকারটি ঝুঁকিপূর্ণ হতে পারে, কখন শিকারটিকে আক্রমন করলে সফলভাবে তাকে শিকার করা যাবে, তার জন্য যত সময়ই অপেক্ষা করতে হোক না কেন, কুমির তা করে। এবং শেষে যদি মনে করে যে না এই শিকারটি ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে পিছিয়ে আসে। ফরেক্স ট্রেডারদের ঠিক একই গুনটি অর্জন করা উচিত। ট্রেড করার সময় আপনাকে ঝুঁকি বুঝতে হবে, বুঝতে হবে কোন ট্রেডটি নেয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। আবেগের বসে ট্রেড না নিয়ে অপেক্ষা করতে হবে সঠিক পয়েন্ট থেকে ট্রেড নেওয়ার জন্য, যাতে ঝুঁকিহীন ভাবে ট্রেড নেওয়া সম্ভব হয়, এবং লাভও বেশী করা সম্ভব হয়। শেষমেশ যদি অপেক্ষা করে দেখা যায় যে ট্রেড বিপরীতে যেতে পারে, তবে জোর করে ট্রেড না নিয়ে ট্রেডিং থেকে বিরত থাকতে হবে, এবং ভালো ট্রেডের সুযোগ খুঁজতে হবে।



ভেবে দেখুন, আপনি যদি কুমির হতেন, আর যদি বুঝতে একজন বন্দুকওয়ালা মানুষকে ক্ষেতে গেলে তার বন্দুকের গুলি খেয়ে মরার সুযোগ আছে, আপনি কি ভাগ্য পরীক্ষা করতেন? অবশ্যই করতেন না, কারণ ভাবতেন পেটে যতই খুধা থাকুক, আগে প্রান বাচিয়ে নেই, বেচে থাকলে অনেক খাওয়া যাবে। কিন্তু ট্রেডার হয়ে ট্রেড করার সময় বেশিরভাগ ট্রেডারই কিন্তু এরকম ভাবে না। তারা ভাবেন না যে আগে অ্যাকাউন্ট টিকিয়ে রাখি, তাহলে ভালো ট্রেডিংয়ের সুযোগ পেলে ভবিষ্যতেও অনেক ট্রেড করতে পারবো। আমরা সামনে যা পাই তাই কখেতে চাই বলে টিকে থাকতে পারি না ফরেক্সে।



কুমিরের কথা ভেবে দেখুন। সে বিশাল একটি প্রাণী। বেচে থাকার জন্য তার প্রোটিনযুক্ত খাবার দরকার। কুমির কিন্তু ছোট ছোট পুঁটিমাছ শিকার করার চেষ্টা করে তার এনার্জি নষ্ট করে না। সে বড় শিকারের অপেক্ষায় থাকে, কিন্তু নিরাপদ শিকার খোঁজে। অনেক ফরেক্স ট্রেডারই ছোট ছোট স্ক্যাল্পিং করে অল্প অল্প লাচ করার চেষ্টা করেন, কিন্তু স্ক্যাল্পিং ট্রেডগুলো বিপরীতে চলে গেলে বিশাল লস করে ফেলেন। দেখা যায় একজন ট্রেডার ১০টি স্ক্যাল্পিং ট্রেড করে ৯০ পিপস লাভ করলো, আর একটি স্ক্যাল্পিং ট্রেড হুট করে বিপরীতে চলে গিয়ে ১০০ পিপস লস করিয়ে দিলো। তাই আপনি কুমিরের মত বুঝে শুনে মার্কেটে বড় ট্রেড নিয়ে বড় ধরনের লাভ করতে পারলে সেটা আপনার জন্য ভালো হবে। আপনাকে ট্রেড করতে হবে কম, কিন্তু ভালো কয়েকটি বড় ট্রেড করতে পারলেই তার লাভ দিয়ে আপনার পুষিয়ে যাবে। কুমিরের মত ভাল ট্রেডের সুযোগের অপেক্ষা করবেন, পুঁটিমাছ মার্কা স্ক্যাল্পিংয়ের সুযোগ দেখে নিজেকে বিভ্রান্ত করবেন না। কুমির যখন একটি মানুষ, কুকুর বা ক্যাঙ্গারু খাবে মজা করে, আপনি তখন আরাম করে ২০০-৩০০ পিপস লাভের একটি ট্রেড বন্ধ করে নিশ্চিন্তে ঘুমাতে যাবেন। কুমিরের কাছ থেকে অপেক্ষা করার পদ্ধতি শিখে নিতে পারলে, ফরেক্স মার্কেটে আপনার সাফল্য অবশ্যম্ভাবী।



অনেক ট্রেডার সপ্তাহে ২০টি ট্রেড করেন। কিন্তু কুমিরমার্কা ট্রেডার সপ্তাহে ৩-৪টি ভালো ট্রেড করেন। হিসেব করলে দেখা যাবে সপ্তাহশেষে কুমিরমার্কা ট্রেডারদেরই লাভের পাল্লা অধিকাংশ সময় ভারী হয়। একটি ট্রেড ওপেন করার পর সেটি বন্ধ করার সেরা সুযোগ খুঁজবেন, ভাববেন কখন ট্রেডটি বন্ধ করলে ভালো পরিমাণ লাভ করা সম্ভব হবে। ৫০ পিপস লাভ করে খুশিতে ট্রেড বন্ধ না করে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করুন মার্কেট আসলেই কোনদিকে যেতে পারে এবং কত সর্বোচ্চ নিরাপদ প্রফিট আপনি নিতে পারবেন।



কুমিরদের আরেকটি বৈশিষ্ট্য হল তাদের সাফল্যের হার অনেক বেশী। তার মানে হল কুমির যদি কোন শিকারকে ভালোভাবে টার্গেট করে, সেই শিকারের নিস্তার পাওয়ার সুযোগ খুব কমই বলা চলে। আপনি কি এমন একজন ট্রেডার হতে চান না? বুঝে শুনে এমন ট্রেডই টার্গেট করুন, যা থেকে আপনার লাভ হওয়ার সুযোগই বেশী হবে। কুমির যেমন ভাগ্য পরীক্ষা করে না শিকার করতে গিয়ে, আজন থেকে আপনিও যদি ট্রেডিংয়ে ভাগ্য পরীক্ষা করা বন্ধ করে সঠিক শিকারে মন দিতে পারেন, লাভের হার অনেক বেড়ে যাবে। কুমির কিন্তু তার শিকারকে নিয়ন্ত্রন করতে পারে না, কিন্তু সে নিজেকে, নিজের মনকে নিয়ন্ত্রন করে পারফেক্টভাবে শিকারকে ধরে ফেলে। আমরাও আমাদের ফরেক্স মার্কেটকে নিয়ন্ত্রন করতে পারবোনা। কিন্তু আমরা যদি নিজেদের লোভ, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রন করতে পারে, তবে লাভবান ট্রেড করা অনেক সহজ হয়ে যাবে।



কুমির খুব দ্রুতই ঝুঁকি বুঝতে পারে, এবং ঝুঁকিপূর্ণ শিকার থেকে দূরে থাকে। এবং ভবিষ্যতে আর সে ধরনের শিকার করার চেষ্টা করে না। তারা খুব দ্রুতই শিক্ষা গ্রহন করে। ফরেক্স ট্রেডিং করতে গেলেও আপনি যখন মার্কেটে ঝুঁকি বুঝতে পারবেন, বা একভাবে ট্রেড করে লস করবেন, তখন পরবর্তীবার সেই ধরনের ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ঝুঁকি থেকে বিরত না থেকে ভাগ্য পরীক্ষামুলক ট্রেড করলে আপনি একদিন না একদিন অ্যাকাউন্ট শুন্য করবেনই করবেন। কুমির যেমন প্রানের ঝুঁকি নেয় না, আপনিও ট্রেডিং অ্যাকাউন্টের ঝুঁকি নেয়া বন্ধ করুন।



কুমিরের আরেকটি গুন তারা পরের শিকারটির জন্য তাদের শক্তি সঞ্চয় করে। যেহুতু তারা বড় শিকার করে, তাই অনেকদিন তাদের আবার না খেলেও চলে। তাই তারা শক্তি সঞ্চয় করে পরবর্তী শিকারের জন্য এবং সুযোগসন্ধানী থাকে। আপনি এভাবে একটি ভালো ট্রেড করতে পারলে পরবর্তী ভালো ট্রেডের অপেক্ষায় সুযোগসন্ধানী থাকবেন। দুর্বল ট্রেডের সুযোগ দেখলেই লাফিয়ে পড়বেন না। যেহুতু একটি ভালো ট্রেড করে ভালো লাভ করে ফেলেছেন, এবার একটু অপেক্ষা তো করাই যায়। ভালো আরেকটি ট্রেডের সুযোগ পাওয়ার জন্য সময় নিন। তাড়াহুড়ার কিছুই নেই। মার্কেটে সব ভালো লাভ করার সুযোগ যে কাজে লাগাতেই হবে এমন কোন কথা নেই।

 কুমির সকল পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে হবে। এবং আসল কথা হল ট্রেড করতে গেলেও আপনার একই গুনটি থাকা উচিত। মার্কেটে একেক সময় একেক পরিস্থিতি থাকলে। কখনো মার্কেট অনেক শান্ত থাকে, কখনও অনেক অশান্ত। কখনো লাভ করা বেশ সহজ হয়, কখনও মার্কেট উল্টাপাল্টা আচরন করে। তাই আপনাকেও এরকম পরিস্থিতির সাথে অভ্যস্ত হয়ে উঠতে হবে। সব মার্কেট কন্ডিশনে একই ভাবে ট্রেড করলে কিন্তু চলবে না। ভিন্ন উপায় অবলম্বন করতে হবে। কনফিউশনে থাকলে ট্রেড থেকে বিরত থাকতে হবে। সবসময় বুঝে ট্রেড করতে হবে, যা বুঝবেন না, তা বুঝার চেষ্টা যদি আমরা করি, তবে সাফল্যের হার আমাদের অনেক বেড়ে যাবে। আমরা যদি কুমিরের গুন গুলো বুঝে সেগুলো থেকে শিক্ষা গ্রহন করি, তবে ফরেক্সে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। কুমির যদি সৃষ্টির প্রায় শুরু থেকে এখন অব্দি টিকে থাকতে পারে, আমরা কেন আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারবো না? নিজেকেই প্রশ্ন করুন।


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি হেমা ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    ReplyDelete